Home / উৎসব ও সংস্কৃতি / মহামিলনের উৎসব
chayanot+nababarsho+mbd

মহামিলনের উৎসব

boishakh+mbd-9

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ঢাকা । ১৪ এপ্রিল ২০১৯ । ০১ বৈশাখ ১৪২৬

আজ পয়লা বৈশাখ। নববর্ষ ১৪২৬ সন উদযাপিত হচ্ছে বাংলাদেশে – বিশ্ব বাঙালির ঘরে ঘরে অন্তরে অন্তরে।
সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করছে বাঙালি জাতি। আজ বর্ণিল উৎসবে মেতে উঠেছে দেশ। রাজধানীসহ দেশ জুড়ে বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন।

আজ পয়লা বৈশাখে ভোরের আলোক উদ্ভাসের সাথে সাথে উৎসবে মেতে ওঠে পুরো জাতি। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে শুভ সম্ভাবনার নতুন দিন আনবার প্রত্যয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে বাঙালি। স্বাগতম ১৪২৬।

boishakh+mbd-2

দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। উৎসবের পাশাপাশি স্বৈরাচার-অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও আসে পহেলা বৈশাখের আয়োজনে।

বর্তমান পরিপ্রেক্ষিতে নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সর্বজনীন উৎসবে। পয়লা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে সারাদেশ। বর্ষবরণের এ উৎসব আমেজে মুখরিত আজ বাংলার চারদিক। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি মিলিত হয়েছে সেই ভোর সকালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে। প্রতিবছরের মত দিনের প্রথম প্রভাতেই রমনার বটমূলের ঐতিহ্যবাহী সংগঠন ‘ছায়ানট’ ভোরের সূর্যের আলো দেখার সঙ্গে সঙ্গেই সরোদবাদন দিয়ে শুরু করে বর্ষবরণের মূল অনুষ্ঠান।

chayanot+nababarsho+mbd-2

সর্বজনীন এই অসাম্প্রদায়িক উৎসবে দেশের পথে-ঘাটে, মাঠে-মেলায়, অনুষ্ঠানে আজ কোটি মানুষের প্রাণের চাঞ্চল্য।
পহেলা বৈশাখ বাঙালির মহামিলনের আনন্দ উৎসব। ধর্মান্ধ অপশক্তি, কুসংস্কার ও কুপমন্ডুকতার বিরুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয় এই দিনে।

boishakh+mbd-5

পুরনো জরাজীর্ণতাকে পেছনে ফেলে মাথা উঁচু করে চলার আহ্বান জানিয়ে এ বছর যাত্রা করলো মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা
আজ রোববার সকাল নয়টায় চারুকলা অনুষদের সামনে থেকে যাত্রা করে। শাহবাগ হয়ে শিশুপার্ক ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়।

boishakh+mbd-10

নববর্ষ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। জাতীয় সংবাদপত্রগুলো বাংলা নববর্ষের বিশেষ দিক তুলে ধরে ক্রোড়পত্র বের করেছে। সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে নববর্ষকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রচার করছে।
বাংলা নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদফতর, আরকাইভস ও গ্রন্থাগার অধিদফর, জাতীয় জাদুঘর, কবি নজরুল ইনস্টিটিউট, কপিরাইট অফিস, জাতীয় গ্রন্থকেন্দ্র ও বিসিক নববর্ষ মেলা, আলোচনাসভা, প্রদর্শনী, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অনুষ্ঠানমালা পরিবেশন করছে।

boishakh+mbd

আজ সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হচ্ছে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ও কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনীর ব্যবস্থা নেয়া হয়েছে। সব জাদুঘর ও প্রত্নস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বিনা টিকিটে প্রবেশ করতে পারবে।

boishakh+mbd-8

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অভিজাত হোটেল ও ক্লাব বিশেষ অনুষ্ঠানমালা ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করেছে।

boishakh+mbd-7

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং ক্যাম্পাসের বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে। পয়লা বৈশাখ সকাল ৯ টায় চারুকলা অনুষদ থেকে বের করে বর্ণঢ্য মঙ্গল শোভাযাত্রা।
বাংলা একাডেমি সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে বইমেলাসহ বৈশাখী মেলার আয়োজন রয়েছে একাডেমি চত্বরে।

boishakh+mbd-6

জাতীয় প্রেসক্লাব বর্ষবরণে তাদের সদস্য ও পরিবারবর্গের জন্য সকাল থেকেই খৈ, মুড়ি-মুড়কি, বাতাসা ও বাঙালি খাবারের আয়োজন রেখেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিও অনুরূপ আয়োজন রেখেছে তাদের সদস্য ও পরিবারের সদস্যদের জন্য।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.