
মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ঢাকা । ০৭ এপ্রিল ২০১৯ । ২৪ চৈত্র ১৪২৫
আবহমান বাংলার লোকায়ত খেলা মোরগ লড়াই বা মোরগ যুদ্ধ। আন্তর্জাতিক পরিমণ্ডলে এ খেলার পরিচিতি তেমন একটা নেই।

তবে দেশীয় নিজস্ব এ খেলার প্রতি আজও গ্রামবাংলার মানুষের বেশ আগ্রহ লক্ষ করা যায়। একসময় মোরগ লড়াই খেলার প্রতিযোগিতা নিয়ে টান টান উত্তেজনা দেখা যেতো।

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার অপরিসীম গুরুত্বকে বিবেচনায় রেখে দেশি খেলা হিসেবে মোরগ লড়াই খেলার যথেষ্ট ভূমিকা রয়েছে।

একসময় বিভিন্ন উত্সব ও দিবসে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে হতো। তবে এ খেলার মান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা, প্রচুর চর্চা ও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় ক্রমেই এটি জৌলুস হারাচ্ছে।

মোট কথা, হারাতে বসেছে অত্যন্ত জনপ্রিয় এ গ্রামীণ খেলাটি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম