মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ঢাকা । ০১ এপ্রিল ২০১৯ । ১৮ চৈত্র ১৪২৫
আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে বেশিরভাগই আজ বিলুপ্তির পথে। এক সময় গ্রামবাংলায় বহু খেলার প্রচলন ছিল। তার মধ্যে ছেলেরা খেলতো হা-ডু-ডু, ডাংগুলি, কাবাডি, গোল্লাছুট, দৌড়-ঝাঁপ, গাদন, চিকে, কপালটোকা, কানামাছি ভোঁ ভোঁ, কুস্তি, ডুব-সাঁতার, নৌকাবাইচ, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, হৈল বৈল, বস্তাদৌড়, লুকোচুরিসহ অনেক খেলা। আর মেয়েরা খেলত গোল্লাছুট, এক্কাদোক্কা, পাঁচগুটি, চোরপুলিশ, বৌচি, কড়ি খেলা, বালিশ বদল, লুকোচুরি, পুতুল খেলা, রান্নাবাটিসহ অনেক খেলা।

সাতক্ষীরা জেলায় একসময় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা-ধুলাগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলো গাদন খেলা বা দাড়িয়া বান্ধা খেলা। এ খেলাটি বিনোদনের খোরাক তো বটেই- তুমুল প্রতিযোগিতামূলকও বটে!
গাদনদাড়ী খেলাটি এ অঞ্চলের দর্শকদের মন জয় করেছিল। আজ সেই খেলা হারিয়ে যাচ্ছে। প্রশ্ন জাগে মনে, গাদন খেলার মতো গ্রামীণ আকর্ষণীয় খেলাগুলো আর কি ফিরে আসবে না?
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম