Home / উদ্যোগ / হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গাদন খেলা!
gadon+khela+mbd

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গাদন খেলা!

মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ঢাকা । ০১ এপ্রিল ২০১৯ । ১৮ চৈত্র ১৪২৫

আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে বেশিরভাগই আজ বিলুপ্তির পথে। এক সময় গ্রামবাংলায় বহু খেলার প্রচলন ছিল। তার মধ্যে ছেলেরা খেলতো হা-ডু-ডু, ডাংগুলি, কাবাডি, গোল্লাছুট, দৌড়-ঝাঁপ, গাদন, চিকে, কপালটোকা, কানামাছি ভোঁ ভোঁ, কুস্তি, ডুব-সাঁতার, নৌকাবাইচ, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, হৈল বৈল, বস্তাদৌড়, লুকোচুরিসহ অনেক খেলা। আর মেয়েরা খেলত গোল্লাছুট, এক্কাদোক্কা, পাঁচগুটি, চোরপুলিশ, বৌচি, কড়ি খেলা, বালিশ বদল, লুকোচুরি, পুতুল খেলা, রান্নাবাটিসহ অনেক খেলা।

gadon+khela+mbd-2

সাতক্ষীরা জেলায় একসময় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা-ধুলাগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলো গাদন খেলা বা দাড়িয়া বান্ধা খেলা। এ খেলাটি বিনোদনের খোরাক তো বটেই- তুমুল প্রতিযোগিতামূলকও বটে!
গাদনদাড়ী খেলাটি এ অঞ্চলের দর্শকদের মন জয় করেছিল। আজ সেই খেলা হারিয়ে যাচ্ছে। প্রশ্ন জাগে মনে, গাদন খেলার মতো গ্রামীণ আকর্ষণীয় খেলাগুলো আর কি ফিরে আসবে না?

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.