Home / প্রকৃতি / পাহাড়ি সুন্দরী কনকলতা
konoklata+mbd

পাহাড়ি সুন্দরী কনকলতা

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৮ ফেব্রুয়ারি ২০১৯ । ২৬ মাঘ ১৪২৫

কনকলতা পাহাড়ে জন্মে। কাঁটাযুক্ত কাষ্ঠল লতা। ফুল হলুদ-সোনালি রঙের, ছোট টিউবের মতো, নিচের দিকে ঘণ্টার মতো ঝুলে থাকে। মঞ্জুরিদণ্ড শাখাবহুল। ফুল নিচ থেকে ওপরের দিকে পর্যায়ক্রমে ফোটে। ফোটার মৌসুম আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস। বীজ থেকে বংশবৃদ্ধি হয়। এটি মূলত উষ্ণ ও উপ-উষ্ণ অঞ্চলের গাছ। ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম ও চীনে পাওয়া যায়।

konoklata+mbd-2

কনকলতা স্থানীয়ভাবে কুচাই নামেও পরিচিত। সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে জন্মে।

বৈজ্ঞানিক নাম : Caesalpinia enneaphylla.

কনকলতার সোনালি ফুল খুব সহজেই মন কেড়ে নেয়। হলুদ রঙের কার্পেটে মোড়ানো বিশাল পুষ্পস্তবক যেন পাহাড়ের গায়ে আলো ছড়িয়ে দেয়। ভারি সুন্দর ফুল। শুধু কি রঙ – দারুণ সুগন্ধিও ছড়ায় এ ফুল। বৃক্ষ, গুল্ম এবং লতাসহ সারাবিশ্বে এদের দুই সহস্রাধিক রকম দেখা যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.