Home / প্রকৃতি / দুর্লভ পাখি বনমালী
banomali+mbd-3

দুর্লভ পাখি বনমালী

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ০৮ ফেব্রুয়ারি ২০১৯ । ২৬ মাঘ ১৪২৫

বনমালী লাল ঠোঁটের ছোট নীলচে পাখি। প্রাপ্তবয়স্ক পাখির পিঠ বেগুনি-নীল, ওড়ার পালক কালচে, আগাসমেত কালচে নীল। গলার মাঝখানটা সাদা। কপাল মখমল কালো, যার সঙ্গে চোখের সামনে-পেছনের কালো মোটা দাগ মিলেছে। মেয়েপাখির এ কালো দাগ নেই। এরা শরীরটাকে হালকা বাঁকিয়ে ডালে ডালে বেড়ায়। এ পাখি বেশ চঞ্চল। পাখির চোখ ও চোখের বলয় হলুদ। লালচে ঠোঁটের ওপরের অংশের প্রান্তদেশ বাদামি, পা ও পায়ের পাতা পাটকিলে বাদামি।

banomali+mbd

বনমালী বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি। প্রধানত প্যারাবনে বিচরণ করে। পাতাঝরা ও চিরসবুজ বনেও দেখা যায়। বাংলাদেশের সুন্দরবনেই এ পাখি বেশি দেখা যায়। গ্রীষ্মকালে গাছের ফোকরে ছোট বাসা বানায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.