Home / জীবনশৈলী / রুক্ষ চুলেও ভাবনাহীন
Beauty+Benefits+of+Eggs+for+Hair+mbd-6

রুক্ষ চুলেও ভাবনাহীন

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ২৭ জানুয়ারি ২০১৯ । ১৪ মাঘ ১৪২৫

স্বাভাবিক চুলের জন্য ভাবনা একটু কম। তবে অস্বাভাবিক বা রুক্ষ চুলে জট পড়ার আশঙ্কা বেশি থাকে। আর উপযুক্ত মাস্কের মাধ্যমে এই ধরনের চুলের যত্ন নেওয়া যেতে পারে।

Beauty+Benefits+of+Eggs+for+Hair+mbd-3

সাধারণত চুল রুক্ষ হয়ে যায় আর্দ্র আবহাওয়া, ময়লা, দূষণ ও পুষ্টিহীনতার কারণে।
হেয়ার স্পেশালিস্টদের দেওয়া রুক্ষ চুলের উপযুক্ত প্রাকৃতিক মাস্ক তৈরির দুটি পদ্ধতি এখানে দেওয়া হলো:

Beauty+Benefits+of+Eggs+for+Hair+mbd

উপকরণ : কাঠবাদামের তেল ও ডিম।
প্রস্তুত প্রণালী ও ব্যবহারবিধি: একটা কাঁচা ডিমের সঙ্গে দুতিন চামচ কাঠবাদাম তেল ভালোভাবে মিশিয়ে মাস্ক তৈরি করতে হবে। এই মাস্ক মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে নিয়ে ৩৫ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

Beauty+Benefits+of+Eggs+for+Hair+mbd-2

উপকরণ : কলা ও মধু।
প্রস্তুত প্রণালী ও ব্যবহারবিধি: একটা পাকা কলার সঙ্গে দুই টেবিল-চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যেন দানা দানা ভাব না থাকে। চুলে প্রথমে নারিকেল তেল মালিশ করে নিতে হবে। পরে কলা ও মধুর প্যাকটি মাথায় লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে।

Beauty+Benefits+of+banana+for+Hair+mbd-4

প্রসঙ্গত, ডিম চুলের ক্ষয় দূর করে এবং কাঠবাদামের তেল চুলে পুষ্টি যোগায়। আবার মধু ও কলার কন্ডিশনিং গুণ চুলের রুক্ষতা দূর করে। আবহাওয়া ও চুলের ধরন বুঝে দুএক সপ্তাহ পর পর এই প্যাক ব্যবহার করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.