
মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ১৭ জানুয়ারি ২০১৯ । ০৪ মাঘ ১৪২৫
গ্যাজানিয়ার আদি নিবাস দক্ষিণ আফ্রিকা হলেও বাংলাদেশের শীত মৌসুমের জনপ্রিয় ফুল এটি।

ফুল অনেকটা সূর্যমুখীর মতো। সাদা, লাল, কমলা, হলুদ রঙের ফুল হয়। পাহাড়ি এলাকায় গ্যাজানিয়া ভালো জন্মে।

সাম্প্রতিক সময়ে আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। গ্যাজানিয়া বহুবর্ষজীবি বীরুৎ হলেও আমাদের দেশে এটি বর্ষজীবি বীরুৎ হিসেবে জনপ্রিয়।

গাছ ছোট। ২০ থেকে ২৫ সেমি. লম্বা। কিছুটা লতানো। পাতা সরু, লোমযুক্ত। প্রখর সূর্যের আলো এদের পছন্দ।

সকালে রোদ পেলে ফুল ফোটে এবং বিকেলে স্তিমিত হয়ে যায়। বীজের সাহায্যে বংশ বৃদ্ধি হয়। তিন মাসের মধ্যেই গাছে ফুল হয়। আদি নিবাস দক্ষিণ আফ্রিকা।

এটিকে ছোট টবে লাগানো যায়।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম