Home / ফটো গ্যালারি / শত বছরের ঐতিহ্যের ধারক চাদ ঠাকুরের মেলা
mela+Narail+Pagol+Chad+Thakur+mbd-2

শত বছরের ঐতিহ্যের ধারক চাদ ঠাকুরের মেলা

মাস্টারি বিডি । বাঁধন খান
প্রতিবেদন । ১৬ জানুয়ারি ২০১৯ । ০৩ মাঘ ১৪২৫

নড়াইলে পাগল চাদ ঠাকুরের মেলায় গতকাল মঙ্গলবার নানা বয়সী নারী-পুরুষের ঢল নামে। দুপুরে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের সমাগমে তিল ধারণের ঠাঁই ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বাড়তে থাকে। সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গায় দু’দিনব্যাপী পাগল চাদ ঠাকুরের মেলা সোমবার (১৪ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত চলে। মেলা উপলক্ষে হিজলডাঙ্গা মুখরিত হয়ে ওঠে শিশু-মহিলাসহ নানাবয়সী মানুষের পদচারণায়।

mela+Narail+Pagol+Chad+Thakur+mbd-3

মুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসরত মানুষের আত্মীয়-স্বজন মেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা শুরু করেছেন। এ এলাকার অনেকের কর্মস্থল দূরে হলেও মেলা দেখতে ছুটি নিয়ে বাড়িতে আসেন।

mela+Narail+Pagol+Chad+Thakur+mbd

শত বছরের ঐতিহ্যের ধারক এ মেলা প্রতিবছর বাংলা পৌষ মাসের শেষ দিন শুরু হয়ে চলে পরেরদিন রাত পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও দু’দিনব্যাপী মেলায় নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়েসী প্রায় ৫০ হাজার লোকের সমাগম ঘটে।
মেলা প্রাঙ্গণে গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের কমপক্ষে ৫শ’ স্টল বসে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.