Home / জাতীয় / বিশিষ্ট সাংবাদিক আবু বকর চৌধুরী না ফেরার দেশে
abu+bakor+no+more+mbd-2

বিশিষ্ট সাংবাদিক আবু বকর চৌধুরী না ফেরার দেশে

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ১৫ জানুয়ারি ২০১৯ । ০২ মাঘ ১৪২৫

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী। তিনি আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আজ ভোর রাতের দিকে তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে ভোর সোয়া ৫ টায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুকালে তিনি, মা এবং স্ত্রী দিল আফরোজাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবু বকর চৌধুরী ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যায়ন’ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি সাপ্তাহিক খবর, আজকের কাগজ, আমাদের সময়, সকালের খবর, সমকাল পত্রিকায় কাজ করেন । সর্বশেষ তিনি দৈনিক মানবকণ্ঠে কর্মরত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.