Home / জাতীয় / সৈয়দ আশরাফকে বিদায়ী শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
pm+mbd-6

সৈয়দ আশরাফকে বিদায়ী শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ০৬ জানুয়ারি ২০১৯ । ২৩ পৌষ ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং মন্ত্রিপরিষদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানিয়েছেন।
আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই নেতার প্রথম নামাজে জানাযা শেষে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা জানান।

PM+ashraf+mbd-2

পরে শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কফিনে আরেকবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
তিনি সেখানে সৈয়দ আশরাফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
বর্তমান রাজনৈতিক অঙ্গনের একজন শ্রদ্ধাভাজন বিনম্র রাজনীতিক, জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.