Home / উদ্যোগ / নতুন দায়িত্বে হোমায়রা হিমু!
humaira+himu+actress+mbd-3

নতুন দায়িত্বে হোমায়রা হিমু!

মাস্টারি বিডি । তুষার
বিনোদন প্রতিবেদন । ১৮ ডিসেম্বর ২০১৮ । ০৪ পৌষ ১৪২৫

নতুন দায়িত্ব নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু। সারাদেশ থেকে খুঁজে বের করা হবে প্রতিভাবান সংগীতশিল্পী। এটা করা হবে ‘মুক্তির উল্লাসে বাংলা গানের প্রতিযোগিতা’ স্লোগানকে সামনে নিয়ে দু’দিনব্যাপী ‘বিডি সিঙ্গার অব দ্য নেশন’ শীর্ষক একটি আয়োজনের মধ্যদিয়ে। এই রিয়েলিটি শো’র মাধ্যমে সারাদেশ থেকে খুঁজে বের করা হবে প্রতিভাবান সংগীতশিল্পী। আর এই রিয়েলিটি শো’রই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু।

humaira+himu+actress+mbd

আজ মঙ্গলবার থেকে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরিতে শুরু হয়েছে এই রিয়েলিটি শো। আজ এবং আগামীকাল সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অডিশন চলবে।

এ প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, আমার বিশ্বাস এই রিয়েলিটি শোর মধ্যদিয়ে আমরা বাংলাদেশের সংগীতাঙ্গনে ভালো কিছু প্রতিভাবান সংগীতশিল্পী খুঁজে পাবো।

এই রিয়েলিটি শো’র আয়োজক তূর্য-তানি সেইফ হাউজ।

Homayra+Himu+mbd

প্রসঙ্গত, নিয়মিত অভিনয় করছেন হোমায়রা হিমু। তবে এবার একটি রিয়েলিটি শো’র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 7 26 22

শিকারের পর জবাই করা হলো ৪০০ বক-শালিক

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | মাসস নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে ৪০০ …

Leave a Reply

Your email address will not be published.