Home / ফটো গ্যালারি / শাকিব-জয়া পর্দারসায়ন দেখা হলো না!
Jaya+Ahsan+mbd-4

শাকিব-জয়া পর্দারসায়ন দেখা হলো না!

shakib+mbd-5

মাস্টারি বিডি । তুষার
বিনোদন বিভাগ । ১৪ ডিসেম্বর ২০১৮ । ৩০ অগ্রহায়ণ ১৪২৫

গুণী পরিচালক কাজী হায়াতের ‘বীর’ ছবিতে অভিনয় করবেন জয়া আহসান- এমনই কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার রাতে জানা গেল, জয়া আহসানের শিডিউল পাননি প্রযোজক।

shakib+mbd-4

এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ফলে, দ্বিতীয়বারের মতো জয়া ও শাকিবের অভিনয়–রসায়ন আর উপভোগ করা হলো না দেশের সিনেপ্রেমিদের।

Jaya+Ahsan+mbd-5

জয়া আহসানের শিডিউল না মেলায় এখন নতুন নায়িকার খোঁজে নেমেছেন ‘বীর’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল। নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন প্রযোজক।

Jaya+Ahsan+mbd-6

এদিকে পরিচালক কাজী হায়াত জানালেন, নায়কের ব্যাপারটি তিনি নিশ্চিত করলেও নায়িকা চূড়ান্ত করার বিষয়টি প্রযোজকের ওপরই ছেড়ে দিয়েছেন।

Jaya+Ahsan+mbd-2

শোনা যাচ্ছে, ‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিষেক হতে পারে ছোট পর্দার এ সময়ের বেশ আলোচিত মুখ তানজিন তিশার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.