
মাস্টারি বিডি । বাঁধন
বিনোদন প্রতিবেদন । ১১ ডিসেম্বর ২০১৮ । ২৭ অগ্রহায়ণ ১৪২৫
‘প্রীতি’ ওয়েব সিরিজের ফার্স্ট লুক প্রকাশ
নতুন রূপে আসছেন চিত্রনায়িকা পরীমণি। ‘প্রীতি’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। রোববার ওয়েব সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

‘প্রীতি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। ভিন্ন লুকে এই পোস্টারে তাকে দেখা গেল।
পরীমনি জানান, থ্রিলারধর্মী ওয়েব সিরিজটিতে একজন অনুসন্ধানী প্রতিবেদকের চরিত্রে দেখা যাবে তাকে।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ নামে একটি ছবি করেন পরীমনি।

ওয়েব সিরিজে পরীমণিকে সংযোজন করার প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেছেন, পরীর সঙ্গে ‘স্বপ্নজাল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তার। তাই ওয়েব সিরিজটিতে পরীকে নেওয়া। খুব ভালো কাজ করেছে পরী। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম