Home / বিনোদন / নাটক / মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা মেহজাবীন
mehjabeen-mbd

মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা মেহজাবীন

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন প্রতিবেদন । ২৮ নভেম্বর ২০১৮ । ১৪ অগ্রহায়ণ ১৪২৫

এবারের মহান বিজয় দিবস উপলক্ষে একটি নাটক নির্মিত হয়েছে ‘বাবা আসবে’ নামে। এ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবীন। এই নাটকে মেহজাবীনকে দেখা যাবে একজন বীরাঙ্গনার চরিত্রে। নাটকটি নির্মাণ করেছেন হাবিব শাকিল।

এ প্রসঙ্গে মাহজাবীন বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়ের একজন বীরাঙ্গনার ওপর এই নাটকের গল্প। মুক্তিযুদ্ধের সেই সময়ের ক্ষত নিয়ে আমাদের এখনো অনেক নারী বেঁচে আছেন।

এই নাটকে যুদ্ধদিনের সেই বেদনার প্রতিচিত্র তুলে ধরা হয়েছে। তিনি আরো বলেন, ইতিহাস থেকে আমরা মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানি। এই কাজটি করতে গিয়ে আরো বেশ কিছু বিষয়ে জেনেছি। আমাদের দেশে আনাচে-কানাচে অনেক বীরাঙ্গনা আছেন। আমাদের উচিত তাদের সম্মান জানানো।
‘বাবা আসবে’ নাটকটি প্রচার হবে এনটিভিতে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 66

নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.