Home / উদ্যোগ / ‘ভিলেন’ আসছে ‘মেন্টাল’ যাচ্ছে…
villen+mbd

‘ভিলেন’ আসছে ‘মেন্টাল’ যাচ্ছে…

মাস্টারি বিডি । তুষার
বিনোদন ডেস্ক । ২২ নভেম্বর ২০১৮ । ০৮ অগ্রহায়ণ ১৪২৫

 

দুই বাংলায় চলচ্চিত্র বিনিময়…

কলকাতার ছবি ‘ভিলেন’ বাংলাদেশে এবং বাংলাদেশের ছবি ‘দ্য মেন্টাল’ ভারতে এবার মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশে কলকাতার ‘ভিলেন’ ছবিটি আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু আজ বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে। কলকাতার ছবি ভিলেনের বিনিময়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। এদিকে, তিনি আরো জানান, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে।

villen+mbd-2

সেন্সর ছাড়া ‘ভিলেন’ মুক্তির সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা রাখছি আগামী সপ্তাহে সেন্সর পাবে। তারপর মুক্তির তারিখ নেব। পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছে গত ১২ অক্টোবর (দুর্গা পূজায়)। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন। ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’।

অন্যদিকে, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী। ছবির পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছিল বাংলা এক্সপ্রেস ফিল্মস। ২০১৬ সালের জুলাই ৭ জুলাই বাংলাদেশে ছবিটি মুক্তি পায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.