Home / নির্বাচিত সংবাদ / সুরেশ্বরী লিজা
35403054_1101496570015873_893979240590999552_o copy

সুরেশ্বরী লিজা

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২২ নভেম্বর ২০১৮ । ০৮ অগ্রহায়ণ ১৪২৫

আজকাল প্রায়শই শোনা যায় বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীরা মৌলিক গানে খুব বেশি আগ্রহী নয়। তারা রিমিক্স কিংবা পুরনো দিনের জনপ্রিয় গান গেয়ে শ্রোতার মন জয় করতে চায়। আর সেটি হয়তো খুব সহজেই করা সম্ভব। অনেক শ্রোতা আছেন যারা পুরনো দিনের গানগুলো বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে আরেকবার শুনতে ভালোবাসেন। আর শিল্পীরাও সেটি লুফে নেন। কারণ চেনাজানা সকলের মুখে মুখে ফেরা গান, পরিচিত সুর, শিল্পীরাও পরিবেশন করতে স্বাচ্ছন্দ বোধ করেন। সেটা বিতর্কের কিছু নয়। তবে প্রতিটি শিল্পী বেঁচে থাকেন তার মৌলিক গান দিয়ে। আর সে গান যদি জনপ্রিয় হয় তবে তা যুগ যুগ ধরে শ্রোতার হৃদয় থেকে কণ্ঠে ধ্বনিত হতে থাকে। সেটি বোধহয় বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী লিজা অনুভব করেন। তাই তিনি মৌলিক গান সৃষ্টিতে নিজেকে সম্পৃক্ত করেছেন।

liza-2

বলছি, লিজার গাওয়া সাম্প্রতিক ৬টি লিরিক্যাল মৌলিক গানের কথা। তিনি ৬টি গানই করেছেন এইচএম ভয়েস’র উদ্যোগে। উল্লেখ্য, ৬টি গানেরই বিষয় বৈচিত্র্যে ভিন্নতা বিশেষভাবে লক্ষণীয়। এখানে ‘পত্র লিখি তোমায়’ শিরোনামে যেমন ভাষার গান সৃষ্টি করেছেন, তেমনি ‘এক পাঁজরে’ শিরোনামে সৃষ্টি করেছেন মডার্ন ফোক। দেশের গানে যেমন রূপ’-এ অপরূপ তেমনি ‘ফাগুনের চিঠি’-তে লিখেছেন প্রকৃতির ভালোবাসা।
তার গাওয়া ‘একটু মন’ আধুনিক গানটির সুর, কণ্ঠ মাধুর্যে মন দুলতে বাধ্য। তখন বারবার বলতে ইচ্ছে হয়, ‘আমি দেখবো ভাবি যারে – পাই না খুঁজে তারে (লাই লাই লা) – এটিও তার গাওয়া একটি অপূর্ব মৌলিক আধুনিক গান।
৬টি গানই রচনা করেছেন জনপ্রিয় কবি ও গানলেখক শেখ নজরুল।

45541125_1879127188849684_3228700076599672832_n
গানগুলোতে সুর করেছেন সুরকার শোয়েব শিবলী।
গানগুলো সৃষ্টির মধ্যমে লিজা আর যাই হোক, সুস্থ ধারার এবং লিরিক্যাল মিউজিক প্রেমিদের মনকে নাড়া দিতে সক্ষম হয়েছেন।
এইচএম ভয়েস ইউটিউব চানেলের পরতে পরতে তার প্রমাণ পা্ওয়া যাবে।

maxresdefault
লিজা এখন আর শুধু ক্লোজ আপ ওয়ান খ্যাত শিল্পিী নন, তিনি জনপ্রিয় মৌলিক গানের
অনাগত গুণী শিল্পীর তাজ ধারণ করতে যাচ্ছেন। তার গানও একসময় তার পরবর্তী
প্রজন্ম রিমিক্স করবে- এটি দৃঢ়ভাবেই বলা যায়।

গানের লিঙ্ক:

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/j1iJV9k1JHc” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RSTBLBfJUmk” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/mnpmF6fFLLM” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/CAGqzdrWCEM” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/x8r6QvwS9K4″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

maxresdefault (1) 1111

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.