Home / আন্তর্জাতিক / প্রিয়াঙ্কার বাসর রাতের ছবি ২৫ লাখ ডলার!
priyanka+nick+mbd-ok-4

প্রিয়াঙ্কার বাসর রাতের ছবি ২৫ লাখ ডলার!

pryinka+chopra+actress+mbd

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১৮ নভেম্বর ২০১৮ । ০৪ অগ্রহায়ণ ১৪২৫

বিয়ের আগেই নিজের বিয়ে ও বাসরের ছবি বিক্রি করে হইচই ফেলে দিয়েছেন হলিউড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া!

priyanka+nick+mbd-5

পাঠক হয়তো ভাবছেন বিয়েই তো হলো না বিয়ে বা বাসরের ছবি কিভাবে? না বিয়ে হয়নি। তোলাও হয়নি বিয়ে বা বাসরের ছবি। তবে স্বত্ব বিক্রি করেছেন ‘দেশিগার্ল’ খ্যাত এই অভিনেত্রী। দামও কম নয়, ২৫ লাখ ডলারের বিনিময়ে এই স্বত্ব বিক্রি করেছেন তিনি।
আগামী ২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন মার্কিন তারকা নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া।

বছরের অন্যতম আলোচিত এই বিয়ের ধুমধামে মেতে উঠবে ভারতের রাজস্থানে অবস্থিত উমেদভবন প্যালেস।

Priyanka+mbd-4

আন্তর্জাতিক বিনোদন ভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘কসমোপলিটন’ জানিয়েছে, ২৫ লাখ ডলারের বিনিময়ে নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া তাদের বিয়ে ও বাসরের ছবির স্বত্ব বিক্রি করেছেন। তবে ক্রেতার পরিচয় এখন পর্যন্ত মেলেনি। ধারণা করা হচ্ছে, ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনে ছাপা হতে পারে তাদের বিয়ে ও বাসরের ছবি। যদিও নিক এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। প্রিয়াঙ্কাও তেমন কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গেছেন।

priyanka+chopra+mbd-4

প্রসঙ্গত, মহাধুমধামে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা আর নিক। তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা দেড় থেকে দুই হাজার। এই তালিকায় আছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, ফারহান আখতারসহ বলিউডের রথী-মহারথীরা। ইতোমধ্যে বিয়ের অনুষ্ঠানের জন্য রাজস্থানের উমেদভবন প্যালেস তিন দিনের জন্য বুক করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.