
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১৩ নভেম্বর ২০১৮ । ২৯ কার্তিক ১৪২৫
শানারেই দেবী শানু লাক্স তারকা হওয়ার পর থেকে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পান। তবে ব্যাটে-বলে না মেলার কারণে এতদিন ছোট পর্দায় কাজ করেছেন কেবল। তবে দীর্ঘ সময় পর একটি ভিন্নধর্মী ছবির গল্পে কাজ করেছেন তিনি। ছবির নাম ‘মিস্টার বাংলাদেশ’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন খিজির হায়াত খান। আর ছবিটি পরিচালনা করেছেন আবু আকতারুল ঈমাম। আগামী শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তাই ছবির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার।

শানু এ প্রসঙ্গে বলেন, যেহেতু এটা আমার প্রথম সিনেমা তাই প্রচারণার জন্য বেশ সময় দেওয়ার চেষ্টা করছি। আর দর্শকদের রেসপন্স দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ ছবির পরিবেশনায় দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজনও করেছেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ই নভেম্বর থেকে দেশের ৫০টি থেকে ৭০টির মতো সিনেমা হলে ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি দেওয়া হবে।

তার আগে ১৫ নভেম্বর ঢাকার মধুমিতা সিনেমা হলে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। রোববার এই আয়োজনে ছবি সম্পর্কে কথা বলেছি আমি। এই সিনেমার মূল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। সিনেমার গল্পে অধমাকে রোহিঙ্গা ক্যাম্পের একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। মুক্তির আগে ‘মিস্টার বাংলাদেশ’ এর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গতকাল সন্ধ্যায় গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে। অভিনয়ের পাশাপাশি কবিতাও লিখেন শানু।

এ ছবির প্রচারণার সময় দিতে গিয়ে শানু বলেন, আমি চাই বাংলাদেশের সকল মানুষ ছবিটি সম্পর্কে জানুক। নিজেকে বড় পর্দায় দেখার সেই মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে। নিজের প্রথম কিছু মানেই যেন অন্যকিছু। আমার প্রথম কবিতার বই ‘নীল ফড়িং’-এর কাব্য প্রকাশের আগেও আমার এমন অনুভূতি হয়েছিল। তাই প্রথম সিনেমা মিস্টার বাংলাদেশের ক্ষেত্রেও আমার সেই ভালোলাগা, ভালোবাসা কাজ করছে। খুব চমৎকার একটি সিনেমা হয়েছে। দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।
সৌজন্যে : মানবজমিন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম