Home / প্রধানমন্ত্রী / ‘লেটস টক উইথ শেখ হাসিনা’
pm+16+nov+mbd

‘লেটস টক উইথ শেখ হাসিনা’

মাস্টারি বিডি । শিমুল আহসান
ঢাকা । ১৩ নভেম্বর ২০১৮ । ২৯ কার্তিক ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ১৬ নভেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে তরুণদের সাথে ‘লেটস টক’ শীর্ষক এক পারস্পরিক আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।
উদ্যোক্তা, পেশাজীবী, চাকুরিজীবী, ছাত্র-ছাত্রী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীসহ সারাদেশ থেকে মনোনীত হয়ে আসা ১শ’ ৫০ জন তরুণ-তরুণী এদিন বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসাবে দেশকে গড়ে তুলতে তাঁর সরকারের গৃহিত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয় নিয়ে তরুণদের সঙ্গে আলোচনা করবেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী তরুণদের সাথে এধরনের আয়োজনে যোগদান করবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা শাখা ‘সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কয়েকটি টেলিভিশন চ্যানেল এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
সিআরআই-এর জ্যেষ্ঠ বিশ্লেষক এবং সমন্বয়কারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তিনি সব সময় তরুণদের কথা শুনতে চেষ্টা করেন ও তাদের মতামতকে গুরুত্ব দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশ্ন নেবেন এবং তাদের জিজ্ঞাসার জবাব দেবেন।
নীতি-নির্ধারকদের সাথে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘সিআরআই’ নিয়মিতভাবে তরুণদের জন্য ‘লেটস টক’ অনুষ্ঠান আয়োজন করে থাকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 3 26 8

যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

ঢাকা, শনিবার ২১ মার্চ ২০২৬ মাসস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের …

Leave a Reply

Your email address will not be published.