Home / ফটো গ্যালারি / গার্মেন্টস শিল্প নিয়ে এই প্রথম পূর্ণাঙ্গ সিনেমা
maruf+actor+mbd-3

গার্মেন্টস শিল্প নিয়ে এই প্রথম পূর্ণাঙ্গ সিনেমা

মাস্টারি বিডি । আবু হাসান
বিনোদন ডেস্ক । ০৮ নভেম্বর ২০১৮ । ২৪ কার্তিক ১৪২

গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের চলচ্চিত্র ‘বিধ্বস্ত’…

‘বিধ্বস্ত’ চলচ্চিত্রটি চলতি মাসে সেন্সরে যাচ্ছে। পরে নতুন বছরে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‘বিধ্বস্ত’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। ছবিটি ঝিলিক কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন আমিরুল ইসলাম সরকার। ছবির প্রধান দুটি চরিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন কাজী মারুফ ও লাক্স তারকা অরিন।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, অমিত হাসান, পুষ্পিতা পপি, কাজী হায়াৎ, রেবেকা, ইলিয়াস কোবরা, সাঙ্কো পাঞ্জা প্রমুখ।

দেশীয় গার্মেন্টস শিল্প নিয়ে নির্মিত একমাত্র পূর্ণাঙ্গ ‘বিধ্বস্ত’ ।

maruf+actor+mbd-2

‘বিধ্বস্ত’ ছবিটি প্রসঙ্গে প্রযোজক আমিরুল ইসলাম সরকার বলেন, আমাদের দেশের গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া শ্রমিক অসন্তোষের নেপথ্য ঘটনা নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র। ইতিপূর্বে এমন ছবি আর নির্মিত হয়নি। বিধ্বস্ত ছবিতে দেখানো হয়েছে কীভাবে একটি স্বার্থান্বেষী চক্র আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায়। শ্রমিকরা সেই ধ্বংসের হাত থেকে এই শিল্পকে বাঁচায়।

orin+mbd-2

ছবির নায়ক কাজী মারুফ বলেন, চমৎকার গল্পের অসাধারণ একটি চিত্রনাট্য নির্ভর ছবি বিধ্বস্ত। অনেকদিন পর এই ছবি দিয়ে আমি পর্দায় ফিরছি।

maruf+actor+mbd

অরিন বলেন, আমার ফিল্ম ক্যারিয়ারের প্রথম ছবি ছিন্নমূল-এ নায়ক ছিলেন কাজী মারুফ। এটি আমাদের জুটির দ্বিতীয় ছবি। বিধ্বস্ত দারুণ গল্পের একটি জমজমাট ছবি।

orin+mbd

ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বিধ্বস্ত এর আগে গার্মেন্টস শিল্প নিয়ে এমন পরিপূর্ণ চলচ্চিত্র কেউ বানাননি। কাজী হায়াৎ ভাই দারুন স্ক্রিপ্ট লিখেছেন। ছবিটি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.