Home / ফটো গ্যালারি / পরমব্রত-রাইমার ‘রিইউনিয়ন’
raima+mbd-2

পরমব্রত-রাইমার ‘রিইউনিয়ন’

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৭ নভেম্বর ২০১৮ । ২৩ কার্তিক ১৪২৫

পরিচালক মুরারি এম. রক্ষিতের প্রথম ছবি ‘রিইউনিয়ন’ ৷ সম্প্রতি কিউ কোর্টে মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির মুখ্য ভূমিকায় পরমব্রত, চরিত্রের নাম রুদ্র। কলেজ জীবনে আর পাঁচজনের মতো তিনিও চুটিয়ে মজা করেছেন। কিন্তু, কলেজের পর জীবন বদলে যায় একেবারে। দার্জিলিংয়ের একটা স্কুলে পড়াতে পড়াতে পরিবর্তন ঘটে তার মূল্যবোধ, দৃষ্টিভঙ্গির।

raima+mbd

এর মধ্যে হঠাৎ করে সে কিছু হাড়ের সন্ধান পায়, সম্ভবত সেগুলো মানুষের। সেই রহস্যের সমাধান করতে গিয়ে সামনে আসে অনেক সত্যি। রুদ্রর জীবনের সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষের জার্নিটাও ছবিতে তুলে ধরেছেন পরিচালক। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।

raima+mbd-3

এর হাত ধরেই হল টলিউডের বহু প্রতীক্ষিত রিইউনিয়ন। মানে, বেশ লম্বা একটা গ্যাপের পর, আবার একসঙ্গে অনস্ক্রিনে ফিরছেন সুপারহিট জুটি… পরম-রাইমা। ফেলে আসা সোনালি দিন…হারিয়ে যাওয়া এক মানুষ…ফিরে দেখা সেই অতীত…আর জলজ্যান্ত একটা মানুষের হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়া ৷ রহস্যের পর রহস্য ৷ মোড়কের পর মোড়ক ৷ এমনই গল্পের বাঁধুনি নিয়ে ছবি বানিয়েছেন মুরারী রক্ষি‍ত ৷

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.