Home / ফটো গ্যালারি / আসছে ‘মিস্টার বাংলাদেশ’…
mr+banglades+mbd

আসছে ‘মিস্টার বাংলাদেশ’…

mr+bangladesh+film+mbd-2

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৭ নভেম্বর ২০১৮ । ২৩ কার্তিক ১৪২৫

‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে ৫ নভেম্বর। ৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটিতে উঠে এসেছে বাংলাদেশের কালো এক অধ্যায়ের গল্প!

mr+bangladesh+film+mbd

সিনেমার মূল বিষয় জঙ্গিবাদ। দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে বোমা বিস্ফোরণ, রমনা বটমূলে বোমা হামলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলাসহ রাজধানীর হলি আর্টিজানে ভয়ঙ্কর হামলার ঘটনা উঠে এসেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে। টুকরো টুকরো দৃশ্যে এমনটাই দেখা গেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলারে।

mr+bangladesh+film+mbd-4

দেশের পতাকা বুকে ধারণ করে জঙ্গিবাদ নির্মূলে নেমেছেন ‘মিস্টার বাংলাদেশ’। প্রেম ভালোবাসা পরিবারের গল্প, নাচ গান, মারামারি সবই ভেসে উঠেছে এই ট্রেলারে। আর এসব দেখতে অপেক্ষা করতে হবে ১৬ নভেম্বর পর্যন্ত। কারণ এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার বাংলাদেশ’।

mr+bangladesh+film+mbd-3

‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ইমান। ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লাক্স তারকা শানু, টাইগার রবি, মেরিয়ান, শামীম আহসান সরকার প্রমুখ।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.