Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের দুর্ভোগ!
Thousands+of+migrants+mbd

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের দুর্ভোগ!

মাস্টারি বিডি । বাঁধন খান
আন্তর্জাতিক ডেস্ক । ০৫ নভেম্বর ২০১৮ । ২১ কার্তিক ১৪২৫

মধ্য আমেরিকার দেশগুলোর ৩ হাজার ২শ’র বেশি নাগরিক গত দুই সপ্তাহে মেক্সিকোর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। এরা যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী। শনিবার দেশটির সরকার একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

আবেদনকারীদের সিংহভাগই হন্ডরাসের। এরা পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালায়।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ের জন্য মোট ৩ হাজার ২৩০টি আবেদন জমা পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমানভাবে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী প্রত্যাশীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায়, অনেকে সেখানে প্রবেশের চেষ্টা বাদ দিয়ে, মেক্সিকোতেই থেকে যাচ্ছে।

কর্মকর্তারা বলেন, ৪শ’টির বেশি আবেদন বাতিল করে তাদেরকে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এই সব অভিবাসী প্রত্যাশীরা নিজ দেশে দারিদ্র্য ও কর্মসংস্থানের সুযোগের অভাবে দেশত্যাগী হচ্ছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.