Home / ফটো গ্যালারি / বলি বাদশার ‘জিরো’ চমক!
zero+sharukh+mbd-3

বলি বাদশার ‘জিরো’ চমক!

shahrukh+khan+mbd-8

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৫ নভেম্বর ২০১৮ । ২১ কার্তিক ১৪২৫

‘জিরো’ :  ট্রেলারেই ভাইরাল !!

হিরো থেকে ‘জিরো’তেই জ্বলে উঠলেন বলি বাদশা শাহরুখ খান। ‘বামন’ অবতারে শাহরুখে দুর্দান্ত অভিনয়ের ঝলক উঠে এলো ট্রেলারেই ৷ আর অন্যদিকে আনুস্কা ও ক্যাটরিনা ট্রেলারের অল্প পরিসরেই জানিয়ে দিলেন, গোটা ছবিতে তিনজনে মিলে একেবারে ধামাকা করতে চলেছেন ৷

zero+mbd

শাহরুখ খানের এবারের জন্মদিনের আনন্দের সঙ্গে যুক্ত হলো আরও একটি আনন্দ। আর তা হলো শাহরুখ খান অভিনীত জিরো ছবির ট্রেলার মুক্তি। ওইদিন রাত থেকেই বলিউড বাদশাহর জন্মদিনের শুভেচ্ছা বার্তা আসা শুরু হয়। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় জন্মদিনের শুভেচ্ছায়। তার সঙ্গে শুভেচ্ছা ছিল আসন্ন ছবি ‘জিরোর’ জন্যেও।

zero+sharukh+mbd-2

কিং খানের জন্মদিনেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘জিরো’ ট্রেলারের। অপেক্ষার অবসান ঘটল ৷ ইন্টারনেটে ট্রেলার মুক্তি পেতেই হল ভাইরাল ৷

জন্মদিনের বিকেলে নিজের টুইটারে ট্রেলারটি শেয়ার করেন শাহরুখ। ছবিতে তার সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

shahrukh+khan+zero+mbd-2

এর আগে সোশ্যাল মিডিয়ায় রহস্যঘেরা দুটি পোস্টার শেয়ার করেছেন শাহরুখ। এর মধ্যে একটি পোস্টারে দেখা যায় ক্যাটরিনার হাঁটুর সমান শাহরুখের উচ্চতা। ক্যাটরিনা কিছুটা নিচু হয়ে বেটে শাহরুখকে চুম্বন করার ভঙিমায় দাঁড়িয়ে আছেন।

shahrukh+khan+zero+mbd

৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার দর্শকদের ছবিটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

ট্রেলার দেখা ধারণা করা হচ্ছে, এখানে আনুশকা একজন প্রতিবন্ধির চরিত্রে অভিনয় করেছেন। তিনি চলাফেরা করেন হুইল চেয়ারে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ গ্ল্যামার জগতের জনপ্রিয় একজন তারকা।

zero+sharukh+mbd

এদিকে শাহরুখ খানকে বেটে একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো যে, ছবিতে আনুশকা ও ক্যাটরিনা দুজনের সঙ্গেই প্রেম করতে দেখা গেছে বলিউডের বাদশাকে। এমনকি খান সাহেবের সঙ্গে ক্যাটরিনার একটি চুম্বন দৃশ্যও ট্রেলারে দেখা যায়।

জিরো ছবির প্রচারণায় শাহরুখ, আনুস্কা ও ক্যাটরিনা
                                                                       জিরো ছবির প্রচারণায় শাহরুখ, আনুস্কা ও ক্যাটরিনা

আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ‘জিরো’ পরিচালনা করেছেন আনন্দ এল রায়। শাহরুখের স্ত্রী গৌরী ছবিটি প্রযোজনা করেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.