Home / জাতীয় / তফসিল ৮ নভেম্বর
ec+build+mbd

তফসিল ৮ নভেম্বর

মাস্টারি বিডি । বাঁধন খান
জাতীয় । ০৪ নভেম্বর ২০১৮ । ২০ কার্তিক ১৪২৫

৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা

আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদা এদিন বিকালে জাতির উদ্দেশে ভাষণের মধ্যদিয়ে এই তফসিল ঘোষণা করবেন।
আজ রোববার নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ বাসস-এর।
তিনি বলেন, ‘আজকে তফসিল ঘোষণার তারিখ ছিল। কিন্তু আমরা সার্বিক বিষয় বিবেচনা করে ৮ নভেম্বর তফসিলের তারিখ নির্ধারণ করেছি।’
তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণ পর্যন্ত ৪৫ দিনের মত সময় রাখা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ইসির সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ, যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে আজ নির্বাচন কমিশনের ৩৮তম মুলতবি সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিধিমালা চূড়ান্ত করে নির্বাচন কমিশন (ইসি)। এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে তা গেজেট আকারে জারি করবে ইসি সচিবালয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আইনি ভিত্তি পাওয়ার পর স্বল্প পরিসরে এ প্রযুক্তি ব্যবহার হবে। কয়টি কেন্দ্রে তা ব্যবহার করা হবে তা কমিশনই চূড়ান্ত করবে। দ্বৈচয়ন পদ্ধতিতে এসব কেন্দ্র বাছাই করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণাকালে সিইসির জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের তারিখ ও ইভিএম নিয়ে বিস্তারিত থাকবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
এছাড়া অনলাইনে মনোনয়ন জমা দেয়ার বিধানও বিধিমালায় যুক্ত করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.