
মাস্টারি বিডি । আর কে রাজ
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৮ । ০৩ কার্তিক ১৪২৫
জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। বৃহস্পতিবার সকালে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চু বাংলা ব্যান্ড সংগীতের বিস্ময় পুরুষ হিসেবে খ্যাত। আশির দশক থেকে আজ অবধি গানের সুরে ও কথায় জয় করেছেন তিনি লাখো কোটি বাঙালি হৃদয়। তার গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’,‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।

ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম