Home / আন্তর্জাতিক / মিস এশিয়া মুসলিম তরুণী!
sharifa+akil+mbd

মিস এশিয়া মুসলিম তরুণী!

sharifa+akil+mbd-7

মাস্টারি বিডি
বিনোদন । ১৭ অক্টোবর ২০১৮ । ০২ কার্তিক ১৪২৫

‘মিস এশিয়া প্যাসিফিক’ প্রতিযোগিতায় মুকুট জয় করলেন ফিলিপাইনের এক মুসলিম তরুণী। তার নাম শরিফা আরেফ মো. ওমর আকিল। ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ফিলিপাইনের কোন মুসলিম তরুণী মুকুট জয় করলেন।

রানারআপ সুন্দরীদের সঙ্গে শরিফা আকিল
                                                   রানারআপ সুন্দরীদের সঙ্গে শরিফা আকিল

গত ৪ অক্টোবর ম্যানিলায় অনুষ্ঠিত ২০১৮-এর এই প্রতিযোগিতায় ৫৫ দেশের ৫৫ জন সুন্দরী অংশ নেয়। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিলেটের সন্তান মিস মারজানা চৌধুরী।

sharifa+akil+mbd-10

শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে ‘মিস বাংলাদেশ’ হিসেবে অংশ নেন মারজানা। এতে ২০তম স্থান দখল করেছেন তিনি। মারজানা নিউইয়র্কের বাসিন্দা।

sharifa+akil+mbd-9

এদিকে ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিল সুন্দরী গেব্রিয়েলা পালমা। দ্বিতীয় রানারআপ হন কোস্টারিকার সুন্দরী মেলানিয়া গঞ্জালেজ।

sharifa+akil+mbd-4

আর মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক হয়েছেন তৃতীয়। চতুর্থ রানারআপের মুকুট জিতে নেন ভেনিজুয়েলার সুন্দরী মারিয়ানি এঙ্গারিতা।

sharifa+akil+mbd-6
সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.