Home / খেলা / বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি ঢাকায়
world+cup+cricket+trofi+bd+mbd-2

বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি ঢাকায়

মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ১৭ অক্টোবর ২০১৮ । ০২ কার্তিক ১৪২৫

ঢাকায় এসেছে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। বিভিন্ন দেশ ভ্রমণ করে সোনালি রঙের ট্রফিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় রাজধানী এসে পৌঁছায়। এরপর ট্রফিটি নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে। সেখানে ট্রফি নিয়ে ইউনিসেফের এক অনুষ্ঠানে ছবি তুলেছে সুবিধাবঞ্চিত শিশুরা। দুপুর একটায় ট্রফির সাথে ফটোসেশন করেছেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা।

world+cup+cricket+trofi+bd+mbd-3

মোট চারদিন বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফিটি। আজকের পর আগামীকাল বৃহস্পতিবার বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে।
১৯ অক্টোবর ঢাকা থেকে ট্রফিটি যাবে সিলেটে। সেখানে সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ক্যাডেট কলেজে সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হবে। ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রদর্শিত হবে ট্রফিটি।
প্রসঙ্গত, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ড এন্ড ওয়েলসে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.