মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ১১ অক্টোবর ২০১৮ । ২৬ আশ্বিন ১৪২৫
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
দিনাজপুরের উচিতপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে আফজাল হোসেনকে বহনকারী গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মরহুম আফজাল হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলায় রাতয়াল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে এলজিইডি তথা দেশ একজন গুণী ও নিষ্ঠাবার প্রকৌশলীকে হারাল।
এলজিইডি’র সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম