Home / ফটো গ্যালারি / এগারতম সম্পর্কে মেতেছেন সুস্মিতা সেন!
susmita+sen+new+man+mbd-8

এগারতম সম্পর্কে মেতেছেন সুস্মিতা সেন!

susmita+sen+new+man+mbd-6

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১১ অক্টোবর ২০১৮ । ২৬ আশ্বিন ১৪২৫

এবার ১১ নম্বর সম্পর্কে জড়ালেন সুস্মিতা। এমনটিই ধারণা করা হচ্ছে। কারণ সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অজ্ঞাত পরিচয় এক যুবকের সঙ্গে দেখা গেছে তাকে। সুস্মিতার সঙ্গে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে দেখে তাদের ঘিরে ধরেন পাপারাত্জি। আর ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েই সেখান থেকে সরে যান অভিনেত্রী। যা দেখে জল্পনা আরও বেড়ে যায়।

susmita+sen+new+man+mbd

কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী সুস্মিতা সেন।

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন নাকি এ পর্যন্ত ১০টি সম্পর্ক ভেঙেছেন। আর খোলামেলা সেই সম্পর্কের জন্যই বার বার খবরের শিরোনামও হয়েছেন তিনি।

susmita+sen+new+man+mbd-5

এর আগে মুম্বাইয়ের একাধিক নাইটক্লাবের মালিক হৃত্বিক ভাসিনের সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা। কিন্তু দু’বছর পর হৃত্বিকের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় তার।

শোনা যায়, ‘দস্তক’-এর শুটিংয়ের সময় সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়ান বিক্রম ভাট। বাঙালি কন্যার জন্য ওই সময় বিক্রমের বিয়েও ভেঙে যায়।

susmita+sen+new+man+mbd-2

এরপর বয়সে ছোট অভিনেতা রণদীপ হুডার সঙ্গেও এক সময় লিভ ইন করেছেন সুস্মিতা।

শোনা যায়, একটি রিয়েলিটি শো-এ একই সঙ্গে বিচারকের আসনে বসার পর সুস্মিতার প্রেমে পড়েন পাকিস্তান ক্রিকেটার ওয়াসিম আক্রমণ।

susmita+sen+new+man+mbd-7

এভাবে মুদাসসার আজিজ, ইমতিয়াজ খাতরি, মানব মেনন, সঞ্জয় নারাং, সাবির, বান্টি সচদেব এদের সঙ্গেও সম্পর্কে জড়ান অভিনেত্রী। তবে এসব সম্পর্ক টেকেনি।

susmita+sen+new+man+mbd-4

এবার গুঞ্জন উঠেছে ১১ নম্বর সম্পর্কে কি জড়ালেন সুস্মিতা সেন? এখনো এ বিষয়ে কিছু জানা যায়নি।
সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.