Home / জাতীয় / ‘শিশুর প্রতিটি প্রশ্নের উত্তর দিন’
Ministry+of+Woman+meher+afroz+mbd

‘শিশুর প্রতিটি প্রশ্নের উত্তর দিন’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৮ অক্টোবর ২০১৮ । ২৩ আশ্বিন ১৪২৫

‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শূন্য থেকে ৫ বছর বয়সের মধ্যে শিশুর ৮০ শতাংশ মানসিক বিকাশ সাধিত হয়। তাই শিশুর প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করতে হবে এবং তাদেরকে ধমক দেয়া যাবে না। শিশুদের প্রহার করা কিংবা অপমান করা থেকে বিরত থাকতে হবে।

রোববার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ’ কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিক্ষক-অভিভাবকদের প্রতি এ কথা বলেন।

বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেকশনের চিফ জন লিবি প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক আনজির লিটন।

Ministry+of+Woman+meher+afroz+mbd-2

প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুরা কৌতূহলী। তারা নানা বিষয়ে প্রশ্ন করে। আমরা অনেক সময় বিরক্ত হয়ে ধমক দিয়ে বলি, ‘চুপ থাক’। ‘এত প্রশ্ন কর কেন’। এই ধরনের আচরণ শিশুকে হতাশ করে। শিশুরা হীনম্মন্যতায় ভোগে, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত করে।’

মেহের আফরোজ চুমকি বলেন, শিশুরা হল আমাদের আগামী। আগামী দিনকে সমৃদ্ধ করতে হলে সুস্থ শিশুর বিকল্প নেই। সুস্থ শিশুর পূর্বশর্ত সুস্থ মা। প্রতিটি নারী কারো না কারো মা। আমাদের আগামীকে সুন্দর করতে হলে প্রতিটি নারীকে ভাল রাখতে হবে। তাদের যত্ন নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইয়ের ব্রেইল-এর মোড়ক উন্মোচন করেন এবং একজন প্রতিবন্ধীর হাতে ব্রেইল তুলে দেন।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী শিশু একাডেমী প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী খেলনা মেলার উদ্বোধন করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 11

অবশেষে কারাগার মুক্ত হলেন আইভী

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published.