Home / এই দিন / ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না…
Ashura+mbd-3

ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না…

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২১ সেপ্টেম্বর ২০১৮ । ০৬ আশ্বিন ১৪২৫

বিশ্ব শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্যদিয়ে আজ শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে।

এই উপলক্ষে আজ সকালে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন তাজিয়া মিছিল বের করাসহ নানা কর্মসূচি পালন করে।

Ashura+mbd-2

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে তাজিয়া মিছিলে কারবালাকে স্মরণ করার মধ্য দিয়ে পবিত্র আশুরার কর্মসূচি শুরু হয়।

কারবালার শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার স্মরণে শুক্রবার সকালে হোসনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের করা হয়। এসব মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি লেকের কাছে গিয়ে শেষ হয়। রাজধানীতে আইন-শৃংখলা বাহিনী শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠানে সহায়তা করে।

Ashura+mbd

দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ করে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …

Leave a Reply

Your email address will not be published.