Home / কৃষি / পাহাড়ে পাহাড়ে জুমধানের হাসি…
Bandarban+Joom+khet+mbd-mbd

পাহাড়ে পাহাড়ে জুমধানের হাসি…

মাস্টারি বিডি । শেখ নজরুল
বান্দরবান । ১৭ সেপ্টেম্বর ২০১৮ । ০২ আশ্বিন ১৪২৫

বান্দরবান জেলার পাহাড়ে অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে পাহাড়ে পাহাড়ে জুমচাষ হয়েছে। এবারে জুমক্ষেতে ফলনও হয়েছে বেশি। জুমচাষীদের মতে এবার জুমে ধানসহ রকমারী ফসল ফলেছে আশানুরূপ।

Bandarban+Joom+khet+mbd

জেলার সর্বত্রই জুমধান কাটার ধূম পড়েছে। জুমচাষীরা চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ধান কাটতে শুরু করেছেন। জেলার ৭টি উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত এবং জুমচাষের ওপর পুরোপুরি নির্ভরশীল জুমচাষীরা এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন তাদেরই আবাদকৃত জুমক্ষেত থেকে ধানকাটার কাজে। এবারে পাহাড়ের জুমক্ষেতসমূহে বাম্পার ফলন হয়েছে ধানের। তাই জুমচাষীদের মুখে হাসি ফুটেছে।

Bandarban+Joom+khet+mbd-mbd-3

জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি, লামা, আলীকদম, নাইক্ষংছড়ি এবং বান্দরবান সদর উপজেলার নানাস্থানে পাহাড়সমূহের জায়গায় জাগায় পাকা জুমক্ষেত হলুদবর্ণে ছেয়ে গেছে। সবুজ পাহাড়ের ভাঁজে-ভাঁজে পাকাধানের ঘ্রাণ। জেলার দুর্গম এলাকায় বসবাসরকারী ম্রো, ত্রিপুরা, খুমি, বম, চাক, মার্মা, খিয়াংসহ ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবছরই তাদের নির্ধারণ করা পাহাড়ি ভূমিতে জুমচাষ করে থাকেন। বিগত কয়েকবছর বন্য-ইঁদুর আর বন্যশুকুরের তান্ডবে জুমক্ষেত থেকে পাকা ধানসহ কৃষিপণ্য উত্তোলন করার ক্ষেত্রে মারাত্মকভাবে বিঘ্ন দেখা দিলেও এবার বাম্পার ফলন হয়েছে জুমচাষে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.