Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ক্যান্সার আছে কিনা জানা যাবে স্মার্টফোনে…
smartphonembd

ক্যান্সার আছে কিনা জানা যাবে স্মার্টফোনে…

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ নভেম্বর ২০১৬ । ০৭ অগ্রহায়ণ ১৪২৩

প্রযুক্তির বিপ্লবের যুগে স্মার্টফোনের ব্যবহার এখন নানাবিধ। কেনাকাটা থেকে শুরু করে অর্থের লেনদেন, সিনেমা দেখা থেকে গেম খেলা সব কাজে সাহায্য নেওয়া হচ্ছে ফোনের।

এবার গবেষকরা বলছেন, ক্যান্সার সনাক্ত করার ক্ষেত্রেও এখন থেকে কাজে লাগবে স্মার্টফোন।

গবেষকরা জানিয়েছেন, তারা স্মার্টফোনের জন্য সহজ বহনযোগ্য একটি ল্যাবরেটরি তৈরি করেছেন, যা সহজেই ক্যান্সার চিহ্নিত করতে পারবে।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের দাবি, বিভিন্ন নমুনা পরীক্ষা করে প্রথম সারির ল্যাবের মতোই ক্যান্সার বাইয়োমার্কারকে সনাক্ত করতে পারে ওই ল্যাবরেটরি। ওই গবেষক দল আটটি চ্যানেলের স্মার্টফোন স্পেকট্রোমিটার তৈরি করেছেন, যা মানুষের ইন্টারলিউকিন-6(আইএল-6) সনাক্ত করতে পারে। আর এই আইএল-6 হলো মূলত ফুসফুস, প্রস্টেট, লিভার, স্তন ও এপিথেলিয়াম ক্যান্সারের বায়োমার্কার। এ ব্যাপারে মূল গবেষক ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল অ্যান্ড মেটারিয়ালস ইঞ্জিনিয়ারিং স্কুলের সহকারী অধ্যাপক লেই লি জানান, যে সব হাসপাতাল বা ক্লিনিকে ‘অন সাইট ল্যাব’ নেই, সে সব হাসপাতাল বা ক্লিনিক ছাড়াও প্রত্যন্ত এলাকায় তাদের তৈরি স্মার্টফোন ল্যাবরেটরি খুবই কাজে আসবে।

আটটি আলাদা নমুনা একসঙ্গে পরীক্ষা করতে পারে এই প্রযুক্তি, যা সহজেই বলে দেয় ক্যান্সার আছে কিনা। আপাতত আইফোন ৫ -এ এই প্রযুক্তি ব্যবহার করছে। তবে গবেষকদের দাবি, শীঘ্রই তারা এমন এক সিস্টেম তৈরি করতে চলেছেন, যা যে কোন স্মার্টফোনে ব্যবহার করা যাবে। -সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

23 6

হামে প্রাণ গেল আরও ১৩ শিশুর, ছাড়িয়েছে ৫০০

ঢাকা, শনিবার ২৩ মে ২০২৬মাসস সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১৩ …

Leave a Reply

Your email address will not be published.