Home / ফটো গ্যালারি / জয়নব বিবি চরিত্রে নতুন এক অরুণা!
aruna+joynob+mbd-2

জয়নব বিবি চরিত্রে নতুন এক অরুণা!

মাস্টারি বিডি । আর কে রাজ
বিনোদন । ১১ সেপ্টেম্বর ২০১৮ । ২৭ ভাদ্র ১৪২৫

‘জয়নব বিবি মরে নাই’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে মান্নান হীরা রচিত একটি টেলিফিল্মে নাম।
এ টেলিফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। এটি নির্মাণ করছেন নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস নিজেই। যেহেতু তিনি নিজেই নির্মাতা এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাই অনেক চ্যালেঞ্জ নিয়ে কষ্ট করে তাকে টেলিফিল্মে অভিনয় করতে হয়েছে।

গত ৭ ও ৮ সেপ্টেম্বর ধামরাইয়ের বাড়িগাঁওতে মোহর মেম্বারের বাড়িসংলগ্ন এলাকায় টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। অরুণা বিশ্বাস নিজেকে জয়নব বিবি চরিত্রে এতটাই ফুটিয়ে তুলেছিলেন, শুটিং চলাকালীন তাকে সহজে কেউই চিনতে পারেননি।

aruna+joynob+mbd-4

এই টেলিছবিতে প্রতিবাদী একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে।

জ্যোতিকা বলেন, টেলিফিল্মের গল্পটি দারুণ। তার ওপর এটি নির্দেশনা দিয়েছেন অরুণা দি। তার সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। এটি মুক্তিযুদ্ধের গল্পের টেলিফিল্ম হলেও বর্তমান সময়কে ধরা হয়েছে। টেলিফিল্মে অভিনয় করতে গিয়ে ভিন্নরকম মেকাপ নিতে হয়েছে আমাদের। অরুণা বিশ্বাসকে তো পাগল হতে হয়েছে। আশা করি টেলিফিল্মটি সবার ভালো লাগবে।’

aruna+joynob+mbd-6

টেলিছবিটি নির্মাণ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, আগেতো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আমি অভিনয় করতাম। কিন্তু এখন গল্পের প্রয়োজনে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করতে হয়। বিভিন্ন ধরনের গল্প নিয়ে আমি নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছি। মান্নান হীরা ভাইয়ের কাছ থেকে যখন এই টেলিফিল্মের স্ক্রিপ্ট পেলাম, এক নিমিষে পড়ে ফেললাম সেটি। জয়নব বিবির চরিত্রে আমি আমার নিজেকেই দাঁড় করলাম। সত্যি বলতে কি এই সময়ে এসে আমি নিজেকে এই ধরনের চরিত্রের জন্য পূর্ণ মনে করি। যে কারণে জয়নব বিবি চরিত্রটিতে অনেক আন্তরিকতা নিয়ে আমি অভিনয় করেছি।

অরুণা বিশ্বাস জানান, আগামী বিজয় দিবসে চ্যানেল আইতে ‘জয়নব বিবি মরে নাই’ প্রচার হবে। সূত্র : মানবজমিন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.