Home / ফটো গ্যালারি / সালমান শাহকে নিয়ে শাবনুর-মৌসুমীর আবেগ…
salman+shah+mbd

সালমান শাহকে নিয়ে শাবনুর-মৌসুমীর আবেগ…

salman+shah+mbd-9

…কালজয়ী অভিনেতা সালমান শাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী ছিলো বৃহস্পতিবার। তাঁর মহাপ্রয়াণের এতগুলো বছর পার হওয়ার পর আজও বাংলা সিনেমাপ্রেমী দর্শক, ভক্তরা ক্ষণজন্মা এই অভিনেতাকে ঠিকই মনে রেখেছেন। একটিবারের জন্য ভুলে যাননি।…

salman+shah+mbd-6

মাস্টারি বিডি  ।  শান্তা ইসলাম
বিনোদন । ০৭ সেপ্টেম্বর ২০১৮ । ২৩ ভাদ্র ১৪২৫

লাখো কোটি চলচ্চিত্র পিপাসু দর্শকের প্রিয় অভিনেতা সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করলেন চিত্রনায়িকা মৌসুমী ও শাবনুর। সালমানের এই দুই সহঅভিনেত্রী অত্যন্ত আবেগাকুলভাবে প্রকাশ করলেন তাদের হৃদয়ের কথা।

salman+shah+mbd-10

অভিনেত্রী শাবনুর বলেন, ‘নায়ক সালমান নেই এ কথা কেন জানি আজও বিশ্বাস হয় না। কোটি ভক্তের মতো নায়ক সালমানের স্মৃতি আমাকেও ক্ষত-বিক্ষত করে। তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার কাছে বেদনার পাহাড়। তার সঙ্গে ১৪টি ছবিতে অভিনয় করেছি।

salman+shah+mbd-4

একসঙ্গে হেসেছি, কেঁদেছি। কিন্তু বাস্তবে যে তার জন্য আমাদের কাঁদতে হবে, সেটি কখনোই ভাবিনি। বাস্তবে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে প্রিয়নায়ক সালমান। যেখানেই থাকুক না কেন, মহান সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।

salman+shah+mbd-2

বাংলাদেশ চলচ্চিত্রের আকাশে এক ধূমকেতুর মতো এসেছিল নায়ক সালমান। আমার বিশ্বাস, নায়ক সালমান শাহ যুগে যুগে তাঁর ভক্তদের হৃদয়ে চির অমর হয়ে থাকবে।’

salman+shah+mbd-5

চিত্রনায়িকা মৌসুমী আবেগকম্পিত কণ্ঠে বলেন, ‘প্রথম চলচ্চিত্রে সালমান শাহ’র নায়িকা ছিলাম আমি। সেদিন বাংলাদেশ চলচ্চিত্রের একটি ইতিহাস রচনা করেছিলাম আমরা দু’জন মিলে।

salman+shah+mbd-14

তাঁর মৃত্যুর খবর শুনে আমি কেঁদেছিলাম নাকি, পাথর হয়ে গিয়েছিলাম কিছুই এখন মনে নেই ঠিক। আমি এখনো বিশ্বাস করি না সালমান নেই। চলচ্চিত্রে সে আমার প্রথম নায়ক, বন্ধু, সহকর্মী।

salman+shah+mbd-15

তাঁর সাথে কাটানো স্মৃতিগুলো মনে করলে এখনো অঝোর ধারায় কান্না আসে। সবার মাঝে অনন্তকাল বেঁচে থাকবে সালমান।’

salman+shah+mbd-11

কালজয়ী অভিনেতা সালমান শাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী ছিলো বৃহস্পতিবার। তাঁর মহাপ্রয়াণের এতগুলো বছর পার হওয়ার পর আজও বাংলা সিনেমাপ্রেমী দর্শক, ভক্তরা ক্ষণজন্মা এই অভিনেতাকে ঠিকই মনে রেখেছেন। একটিবারের জন্য ভুলে যাননি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.