
মাস্টারি বিডি
বিনোদন । ১৪ আগস্ট ২০১৮ । ৩০ শ্রাবণ ১৪২৫
এবার ঈদুল আজহার বিনোদনে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনে হলিউডের ছবির বাংলা ভার্সন দেখা যাবে।

ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ৫টি বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি প্রচারিত হবে।
এরমধ্যে বিশ্বখ্যাত হলিউড মুভি ‘টাইটানিক’ ঈদের দিন দুপুর ৩ টায় প্রচার হবে।

দর্শকদের জন্য চলচ্চিত্রটি বাংলায় ডাবিং করে প্রচার করা হবে। টাইটানিক ছাড়াও এবারের ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আরো ৪টি বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি প্রচারিত হবে।

ঈদের তৃতীয়দিন সকাল ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে হলিউড মুভি ‘ব্রেভহার্ট’।
ছবিটি পরিচালনা করেছেন মেল গিভসন।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম