Home / জাতীয় / সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক
abdul+hamid+mbd

সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক

মাস্টারি বিডি
ঢাকা । ১৪ আগস্ট ২০১৮ । ৩০ শ্রাবণ ১৪২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গোলাম সারওয়ার সোমবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্যে গোলাম সারওয়ারের অবদান বাংলাদেশের জনগণ চিরকাল মনে রাখবে।’

রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.