Home / ফটো গ্যালারি / ঈদেও বুবলী চমক!
bubli+mbd-5

ঈদেও বুবলী চমক!

মাস্টারি বিডি
বিনোদন । ০৮ আগস্ট ২০১৮ । ২৪ শ্রাবণ ১৪২৫

দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি লগ্নি হয় শাকিব খানের ছবিতে। সেক্ষেত্রে শাকিব-বুবলী জুটির বেশকিছু সফল ছবির তালিকা দীর্ঘ হয়েছে খুব অল্প সময়ে। তাই এসব বিবেচনা করলে শাকিবের সাথে পরীক্ষিত অভিনেত্রীর নাম বুবলী।

bubli+mbd-3

গত কয়েক ঈদে শাকিব বুবলী জুটির একাধিক ছবি রিলিজ হয়েছে দেশের সর্বাধিক সিনেমা হলে। এবারের ঈদকে কেন্দ্র করে সবচেয়ে কৌতূহলী ছবি যেটি মুক্তি পাবে, তার নাম ‘ক্যাপ্টেন খান’। শাকিব বুবলী অভিনীত এই ছবি নিয়ে তাই আলোচনারও কমতি নেই।

শাকিব খান বুবলী প্রসঙ্গে বলেন, ‘দেখুন, বুবলীকে আমি বলি কমপ্লিট অ্যাক্টর। এছাড়া আমরা জুটি বেঁধে কিন্তু শুধু রোমান্টিক ছবিই করিনি বা একই ধরনের ছবি কিন্তু করিনি। আমরা ভার্সেটাইল কাজ করেছি। সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের চরিত্রেই ওর পারদর্শিতা দর্শকরা দেখেছেন। সেই ধারাবাহিকতায় ক্যাপ্টেন খানের মতো ভিন্নধর্মী গল্পেও বুবলী দারুণ কাজ করেছে। যা ঈদেই সবাই দেখতে পাবেন।’

bubli+mbd-4

শুধু এটিই কেন, এখন পর্যন্ত এই নায়িকাকে শুধুমাত্র শাকিবের বিপরীতেই দেখা গেছে। গত তিন ঈদে তাদের ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই বেশ আলোচিত ছিল।

ক্যাপ্টেন খান নিয়ে আরো বেশি প্রত্যাশী এই অভিনেত্রী। বুবলী বলেন, ‘আমি এখন পর্যন্ত যে ছবিগুলোতে অভিনয় করেছি, সবগুলোই গল্প নির্ভর সিনেমা ছিল। ক্যাপ্টেন খান সবগুলো সিনেমা থেকে ভিন্ন ঘরানার। ফেস্টিভ্যালের ছবিগুলো যেমন হওয়া উচিত, ক্যাপ্টেন খানও তেমন। সবকিছুতেই নতুন নতুন গন্ধ। গল্প, গান, দৃশ্যায়ন সবকিছুতেই। সব মিলিয়ে আশা করছি ঈদে বড় একটি ধামাকা হবে।’

bubli+mbd-6

শাকিব-বুবলী ছাড়াও ক্যাপ্টেন খান ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কলকাতার পায়েল মুখার্জি, সম্রাট, অমিত হাসান, ডন, বড়দা মিঠু, শিবা শানু প্রমুখ।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.