Home / ফটো গ্যালারি / অনুপম খের কী অভিজ্ঞতা পেলেন মনমোহন সিং-এর বায়োপিকে?
monmohon+biopic+mbd-3

অনুপম খের কী অভিজ্ঞতা পেলেন মনমোহন সিং-এর বায়োপিকে?

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ২৫ জুলাই ২০১৮ । ১০ শ্রাবণ ১৪২৫

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জীবনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বায়োপিক। অভিনেতা অনুপম খের এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

monmohon+biopic+mbd-4

ছবির পুরো কাস্টের ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন অনুপম। ছবিতে অনুপম খের ছাড়াও ছিলেন অহনা কুমরা, অর্জুন মাথুর, দিব্যা শেঠ এবং সুজান বার্নার্টকে।

রাজনৈতিক এ বায়োপিকে অহনা কুমরা এবং অর্জুন মাথুর যথাক্রমে প্রিয়াঙ্কা ভদ্রা এবং রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সুজানকে দেখা যাবে সোনিয়া গান্ধীর চরিত্রে এবং দিব্যা শেঠকে দেখা যাবে মনমোহন সিং-এর স্ত্রী’র চরিত্রে। ছবিটির শুটিং হয়েছে লন্ডন এবং নিউ দিল্লিতে।

অনুপম খের জানিয়েছেন, শুটিং-এ তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে। সিনেমার সেট থেকে বহু ছবিও শেয়ার করেন তিনি। সম্প্রতি সহঅভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে একটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি এবং লেখেন, ছবির দিল্লি শিডিউল শেষ হয়ে এসেছে।

monmohon+biopic+mbd-2

বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, অনুপম খেরের রাজনৈতিক ছবি ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে। বিজয় রত্নাকর পরিচালিত ছবিটির সঙ্গে শাহরুখ খানের ‘জিরো’র বক্স অফিস সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দুটি ছবি একই দিনে মুক্তি পেতে চলেছে। সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.