Home / ফটো গ্যালারি / রণবীর আলিয়াতেই বিয়ে!
ranver+alia+vat+love+mbd-2

রণবীর আলিয়াতেই বিয়ে!

alia+vat+ranver+mbd-3

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৫ জুলাই ২০১৮ । ১০ শ্রাবণ ১৪২৫

অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের মধ্যকার প্রণয়ের সংবাদ সয়লাব হয়ে গিয়েছিল ভারতের গণমাধ্যমে। যেমনটি হয় সাধারণত। অর্থাৎ প্রণয়ের পর পরিণয় বন্ধন। তা-ই হতে যাচ্ছে । বলি ফিল্মের অত্যন্ত জনপ্রিয়, আলোচিত প্রেমি জুটি রণবীর-আলিয়া নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! আর এ সংবাদের উষ্ণতা ছড়াচ্ছে ভারতের বেশকিছু পত্রপত্রিকা। অন্য গণমাধ্যমগুলোও কিন্তু বসে নেই। তারাও সমান সরব।

alia+vat+ranver+mbd-4

আরেকটি ব্যাপার, বলিউড পাড়ায় যা কিছু নিয়ে গুঞ্জন ওঠে তার সবই কিন্তু সত্যি নয়! তবে রণবীর-আলিয়ার বিয়ের বিষয়টি যে একেবারেই উড়িয়ে দেওয়ার নয়- তা কিন্তু স্পষ্ট হয়েছে খোদ রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুরের বক্তব্যে। এরই মধ্যে এ বিষয়ে তিনি নিজের মতামত দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের কাছে।

ranver+alia+vat+love+mbd-3

‘রণবীরের বিয়ের বয়স হয়েছে। আমি চাই অতি শিগগিরই বিয়েটা সেরে ফেলুক। তার যদি পছন্দের কেউ থাকে তাতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই রণবীর তার জীবনের প্রতিটি পর্বে ভালো থাকুক। সে যদি তার পছন্দের কাউকে বিয়ে করে ভালো থাকে তাহলে আমি কেন-ই-বা আপত্তি করবো।’ এমন বক্তব্য দিয়েছেন ঋষি কাপুর।

ranver+alia+vat+love+mbd-5

আর রণবীর-আলিয়া এখন কোথায়? তারা দুজন ব্যস্ত রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে। এই ছবির শুটিং হচ্ছে নিউইয়র্ক সিটিতে। যদিও বিয়ে নিয়ে তারা এখনো কিছু জনসম্মুখে বলেননি। তাতে কী। যার বলার তিনি কিন্তু ঠিকই বলে দিয়েছেন। ঋষি কাপুর ঠিকই ইঙ্গিত দিয়ে দিয়েছেন!

alia+vat+ranver+mbd-6

ঋষি কাপুরের এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে যে, আলিয়াকে বেশ পছন্দ তার ছেলে রণবীরের জন্য। তবে কবে বিয়ে করছেন তারা সেটা দেখার অপেক্ষা ছাড়া কীইবা করার আছে আমাদের!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.