মাস্টারি বিডি । শান্তা ইসলাম
স্পের্টস ডেস্ক । ১৫ জুলাই ২০১৮ । ৩১ আষাঢ় ১৪২৫
ফুটবলের জাদুকর আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তার দু’খানি পা তো নয়, যেন জাদুর কঠি।
মেসি ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসবে বলে জানা গেছে। তবে বাংলাদেশ সফরে আর্জেন্টিনা সুপারস্টার সুবিধাবঞ্চিত শিশু, নাকি রোহিঙ্গা শিশুদের নিয়ে কাজ করবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
মেসির বাংলাদেশ সফরের সম্ভাব্য তারিখ হতে পারে চলতি মাসের ২২ জুলাই৷ কক্সবাজারে তিনি ৪ ঘন্টা সময় কাটাবেন বলে জানা গেছে। এ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় শুরু হয়েছে। বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে। যদিও মেসির সফর নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ইউনিসেফের কর্মকর্তারা।
এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন এক প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনার এই সুপারস্টার। ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সাক্ষী হয়েছিলো আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তখন নিজেদের ঘরের মাঠে বসে এলএম টেনের ফুটবল শৈলী উপভোগ করেছিলো এদেশের ফুটবলপ্রেমীরা। মেসি আন্তর্জাতিক সেই প্রীতি ম্যাচ খেললেন, জয় করলেন, চলে গেলেন। ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করে। সেই মেসি ফের আসছে বাংলাদেশে। তবে যদ্দুর জানা গেছে কোনো ম্যাচ খেলতে আসছেন না তিনি।
বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা একটি বড় ইস্যু। তাই রোহিঙ্গা শিশুদের কাছে লিওনেল মেসিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ইউনিসেফের। এ উপলক্ষে মিয়ানমার-বাংলাদেশকে নিয়ে হতে পারে একটি প্রীতি ম্যাচও। মেসির সাথে আসতে পারেন আরও কয়েকজন ফুটবলার। তবে এ খেলা ঢাকায় নাকি কক্সবাজারে হবে তা নিয়েও কোন সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে খুব ভালো করতে পারেনি মেসির আর্জেন্টিনা। ফুটবল প্রেমিরাও এবারের বিশ্বকাপে মেসি জাদু দেখতে পারেনি। দ্বিতীয় রাউন্ড থেকে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মেসিরা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম