Home / অর্থনীতি / সিলেটে চলছে ৬ দিনব্যাপী বইমেলা
sylhet6daysbookfairmbd

সিলেটে চলছে ৬ দিনব্যাপী বইমেলা

মাস্টারি বিডি ডটকম
সিলেট । ১৬ নভেম্বর ২০১৬ । ০২ অগ্রহায়ণ ১৪২৩

নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মঙ্গলবার ৬ দিনব্যাপী ‘সিলেট বইমেলা’ শুরু হয়েছে। প্রথমা ও বেঙ্গল পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে আয়োজিত মেলা বিকেল সাড়ে তিনটায় উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তুষার কর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, লেখক-স্থপতি শাকুর মজিদ, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কবি মোস্তাক আহমদ দীন ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।

প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশের পরিচালনায় বক্তারা বলেন, বইয়ের কাছে গেলে জীবন হয়ে ওঠে আনন্দময়। বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে থাকে ব্যক্তির চিন্তা, চেতনা ও অভিজ্ঞতা। চিন্তার অংশীদার হয়ে পৃথিবীতে অগ্রসর মানুষে পরিণত হওয়ার জন্য বইয়ের বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেটের সভাপতি তাজুল ইসলাম বাঙালি, নাট্য-সংগঠক নিরঞ্জন দে, এনামুল মুনির, সৈয়দ মুনির হেলাল, রজতকান্তি গুপ্ত, আফজাল হোসেন, হুমায়ূন কবীর জুয়েল, ইন্দ্রাণী সেন, দেবব্রত চৌধুরী লিটন, সুপ্রিয় দেব শান্ত, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দেব, আশরাফুল কবীর, লেখক খালেদ উদ-দীন, বিমান তালুকদার, আলমগীর হোসেন প্রমুখ।

মেলা প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ এবং বেঙ্গল পাবলিকেশন্সের বই ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বিক্রি হবে। এছাড়া অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে।
সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 6 3333

করের আওতায় আসছে মুদি দোকানসহ ১৬ ব্যবসা

বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | মাসস ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় …

Leave a Reply

Your email address will not be published.