Home / মিডিয়া / সাংবাদিকতার মানোন্নয়নে ডিআরইউ ও ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের সমঝোতা
drulogombd

সাংবাদিকতার মানোন্নয়নে ডিআরইউ ও ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের সমঝোতা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ নভেম্বর ২০১৬ । ০২ অগ্রহায়ণ ১৪২৩

বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের মধ্যে সাংবাদিকতার মানোন্নয়ন ও কল্যাণমূলক কাজে যৌথভাবে কাজ করতে নীতিগতভাবে একমত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের আওতাভুক্ত সংগঠন ত্রিপুরা সাংবাদিক ইউনিয়ন।

আজ বুধবার দুপুরে ডিআরইউ কার্যালয়ে দুই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

বৈঠকে ডিআরইউর পক্ষে সভাপতি জামালউদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক প্রণব সরকার নেতৃত্ব দেন।

বৈঠকে প্রণব সরকার ডিআরইউ ও ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দু’দেশের সাংবাদিকতার মানোন্নয়ন, সাংস্কৃতিক কর্মসূচি আদান-প্রদান এবং চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ বিষয়ে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন। খবর বাসস-এর।

তার এই প্রস্তাবে সম্মতি দিয়ে ডিআরইউ নেতৃবৃন্দ প্রতিবেশী দুই দেশের সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা এবং কর্মসূচি বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। তারা সাংবাদিকদের কল্যাণে যৌথ কার্যক্রম গ্রহণের প্রস্তাব করেন।

দুই সংগঠনের নেতাদের আলোচনার প্রেক্ষিতে চলতি মাসের মধ্যেই ডিআরইউ ও ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য তরুণ চক্রবর্তী, ডিআরইউ সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভুঁইয়া, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, কার্যনির্বাহি সদস্য মিজান রহমান, শেখ মাহমুদ এ রিয়াত, সাবেক যুগ্ম সম্পাদক গ্যালমান শফি ও সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 26 77

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ৫০ স্থাপনা ক্ষতিগ্রস্ত

ঢাকা, বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ মাসস কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের …

Leave a Reply

Your email address will not be published.