মাস্টারি বিডি ।
ঢাকা । ২২ জুন ২০১৮ । ০৮ আষাঢ় ১৪২৫
সানি লিওন হাসপাতালে ভর্তি হয়েছেন। আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে ভর্তি করা হয় ভারতের উত্তরাখন্ডের কাশিপুরের একটি হাসপাতালে।
বিদেশী একাধিক সংবাদমাধ্যম জানায়, স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করেন সানি লিওন। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরাখন্ডের কাশিপুরের হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, পাকস্থলিতে সংক্রমণের জন্যই আচমকা অসুস্থ হয়ে পড়েন সানি।
স্প্লিস্টভিলার শুটিংয়ের জন্য উত্তরাখন্ডের রামনগরে যান সানি লিওন, রণবিজয় সিংসহ প্রতিযোগিতার গোটা দল। সেখানেই শুটিংয়ের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন সানি।

এদিকে ‘ফাদার্স ডে’ উপলক্ষে সম্প্রতি মেয়ে নিশা এবং স্বামী ড্যানিয়েল ওয়েবার-এর সঙ্গে ছবি শেয়ার করেন সানি। মায়ের শরীরের ঊর্ধাংশ ঢেকে সেখানে বসে থাকে ছোট্ট নিশা। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। ফাদার্স ডে-তে সানি লিওন কীভাবে ওই ধরনের বিতর্কিত ছবি শেয়ার করলেন, তা নিয়ে উঠতে শুরু করে নানা জল্পনা।
যদিও, এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সাবেক পর্নতারকা ও হালে বলিউড অভিনেত্রী।
সৌজন্যে : বিদেশী সংবাদমাধ্যম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম