
মাস্টারি বিডি ।
গোপালগঞ্জ । ২২ জুন ২০১৮ । ০৮ আষাঢ় ১৪২৫
গোপালগঞ্জে আজ থেকে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষ্যে ৫০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জাতীয় সম্মেলন নজরুল ইনিস্টিটিউটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী হল রুমে ঢাকা থেকে আগত প্রশিক্ষকরা ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন।

এ উপলক্ষে জেলা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজকদের এক আলোচনা সভা হয়। এসময় নজরুল একাডেমীর উপ-সচিব রেজা উদ্দিন আহেম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী, জেলা তথ্য অফিসার হাসিবুল হাসান বক্তব্য রাখেন। এ আলোচনা সভায় এসএ টিভির বাদল সাহা, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সম্মেলন উদ্বোধন করা হয়।
বিকাল সাড়ে ৫ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আগামীকাল বিকাল সাড়ে ৫ টায় যথারীতি আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যায় ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শেষ দিনে অর্থাৎ ২৪ জুন বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম