মাস্টারি বিডি । শান্তা ইসলাম
কক্সবাজার । ২১ মে ২০১৮ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৪
আজ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা ক্যান্পে গেলেন তাদের খোঁজ-খবর নিতে।
বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন তিনি। এরপর বিকেল ৪ টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াংকা চোপড়া। সেখানে ১০ মিনিট অবস্থান করেন তিনি।
এর আগে সোমবার ভোরে যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসে একটি অভিজাত হোটেলে অবস্থান করেন প্রিয়াংকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এ কথা জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। এইসব মানুষের ভেতর আছেন প্রধানমন্ত্রী, রাণী বিভিন্ন ঘরানার তারকা। অনেক দেশ রাষ্ট্রীয়ভাবেই এ ঘটনায় মিয়ানমারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বখ্যাত তারকারাও প্রকাশ করেছেন ক্ষোভ।

অনেকে সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শিবিরে। সেই ধারাবাহিকতায় রোববার রাত শেষে বাংলাদেশে পা রাখেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। উদ্দেশ্য মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে যাওয়া।
জানা গেছে, ‘মঙ্গলবার সকাল ১০ টায় ল্যাদা ও দুপুর ১২ টায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। পরিদর্শন শেষে মঙ্গলবারই একটি ফ্লাইটে ভারতে ফিরে যাবেন।

৩৫ বছর বয়সী প্রিয়াংকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসেডর। সেই পরিচয় নিয়েই ইউনিসেফ বাংলাদেশের আমন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে এসেছেন তিনি। এর আগে তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম