
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১৮ মে ২০১৮ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৪
মার্কিন মডেল কেনদাল জেনার। বিশ্বের সবচেয়ে দামি মডেল তিনি। প্রসিদ্ধ ম্যাগাজিন ফোর্বসের জরিপে ২০১৭’র সবচেয়ে দামি মডেল নির্বাচিত হয়েছেন কেনদাল। ২০০২ সালের পর এই প্রথম শীর্ষস্থান হারালেন ৩৭ বছর বয়সি ব্রাজিলিয়ান মডেল গিজেল বুনচেন।

২২ বয়সি কেনদাল জেনার আলোচিত মার্কিন রিয়েলিটি শো তারকা ও মডেল কিম কার্দাশিয়ানের বোন। ১২ বছর বয়সেই ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ শোয়ে হাজির হন তিনি। মাত্র ১৪ বছর বয়সে উইলহেমিনা মডেল হিসেবে চুক্তিবদ্ধ হন। এরপর বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও ম্যাগাজিনের প্রচ্ছদে হাজির হয়ে সবার নজরে আসেন। সেভেনটিন এবং টিন ভোগ ম্যাগাজিনের ফটোশুট করেন। পাশাপাশি পোশাক ডিজাইনার শেরি হিলের প্রচারণা করেন।

২০১৩ সালে তিনি হাই ফ্যাশন মডেল হিসেবে পথ চলা শুরু করেন। ক্যাটওয়াকে তার অভিষেক হয় ২০১৪ সালে ডিজাইনার মার্ক জ্যাকবের শোতে ক্যাটওয়াকের মধ্যদিয়ে। সেই থেকে তার উত্থান শুরু। তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

পরবর্তীতে গিভেন্সি, ভার্সাসের মতো নামি-দামি ব্র্যান্ড তাকে রানওয়েতে হাজির হওয়ার জন্য চুক্তিবদ্ধ করেন। অ্যাডিডাস, এস টি লউডা, লা পেরলার মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন কেনদাল। ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ৮৫ মিলিয়ন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম