মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১ মে ২০১৮ । ১৮ বৈশাখ ১৪২৪
ভাগ্য রজনী মানবের দ্বারে….
শব-ই-বরাত হচ্ছে ইসলামের বিশেষ রাতসমূহের মধ্যে একটি রাত, শাবানের চৌদ্দ তারিখ দিবাগত যার আগমন। শব-ই-বরাতের অর্থ হচ্ছে মুক্তির রাত । ‘শব’ ফার্সী শব্দ। যার অর্থ হচ্ছে রাত। আর বরাত আরবী শব্দ, যা উর্দু, ফার্সী, বাংলা ইত্যাদি সব ভাষাতেই ব্যবহার হয়ে থাকে। যার অর্থ ‘মুক্তি’ ও ‘নাজাত’ । এতদাঞ্চলে এ রাতটির নাম লাইলাতুল বরাত বা শব-ই-বরাত হিসেবে খ্যাত।
শব-ই-বরাত মুসলমানদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি রাত। মুসলিম মিল্লাত শাবান মাসের পনেরো তারিখ রাতটিকে নফল ইবাদত করা, কোরান তেলাওয়াত করা, যিকির-আজকার করা, দোয়া-দরুদ, মিলাদ পাঠ, কবর জিয়ারত ও দান-সাদকা ইত্যাদির মধ্য দিয়ে কাটায়। এই রাত জেগে মুসলিমগণ ইবাদত করে। দিনের বেলা নফল রোজা রাখে, মসজিদ, মাদ্রাসা ও বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করে, তাবারুক বিতরণ করে। সব মিলিয়ে এই রাতটিতে যেন এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। এই রাতে আল্লাহ তার বান্দার প্রার্থনা বিবেচনায় মনের আশা পূর্ণ করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম